যশোর স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজ, সম্পাদক মঈনুদ্দীন
নিজস্ব প্রতিবেদক
উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে যশোর স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শতভাগ ভোটাধিকার প্রয়োগের এই নির্বাচনে সভাপতি পদে সিরাজ মোল্যা এবং সাধারণ সম্পাদক পদে মঈনুদ্দীন বিজয়ী হয়েছেন।
শুক্রবার বিকেলে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। এ সময় পরিচালনা কমিটির সদস্য মুক্তাদিরুল হক তুষার ও রাজ আলী রাজু উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন মকলেছুর রহমান।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। সমিতির মোট ৬২ জন ভোটারের প্রত্যেকেই উপস্থিত হয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে সিরাজ মোল্যা (‘ট্যাংকি’ প্রতীক) ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিরোজ কবির (‘টিউবওয়েল’ প্রতীক) পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক মঈনুদ্দীন (‘সাইকেল’ প্রতীক) ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আল-আমীন (‘চেয়ার’ প্রতীক) পান ৩০ ভোট। সহ-সভাপতি শরীফ মুকতি মাহমুদ তিলক (‘রজনীগন্ধা’ প্রতীক) ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান (‘ঘড়ি’ প্রতীক) পান ২৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক শুকুর আলী টুকু (‘ফুটবল’ প্রতীক) ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মনিরুল হোসেন (‘মোরগ’ প্রতীক) পান ২৪ ভোট। সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবু (‘কাঁঠাল’ প্রতীক) ৩৩ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ লিটন (‘দরজা’ প্রতীক) পান ২৭ ভোট।কোষাধ্যক্ষ নান্নু হোসেন (‘মোটরসাইকেল’ প্রতীক) ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী এস এম তাহমিদুর রহমান (‘কলম’ প্রতীক) পান ২৬ ভোট। দপ্তর সম্পাদক সেলিম হোসেন (‘আম’ প্রতীক) সর্বোচ্চ ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী এস এম মোস্তাফিজুর রহমান পান ১৮ ভোট।
ছয়টি নির্বাহী সদস্য পদে জয়লাভ করেছেন, আরমান হোসেন (৪৭ ভোট), মাহবুব (৪২ ভোট), আলমগীর হোসেন (৩০ ভোট), মাহিম ইসলাম মুন (২৯ ভোট), মোতালেব (২৮ ভোট) এবং মনির মিস্ত্রি (২৭ ভোট)।
এ পদে পরাজিত অন্য প্রার্থীদের মধ্যে নূর ইসলাম মোল্লা ২৭ ভোট, জাহাঙ্গীর হোসেন ২৫ ভোট, জালাল আহমেদ ২৪ ভোট, আমিনুর রহমান ২৩ ভোট এবং মুজিবুর রহমান ২৩ ভোট পান।
ভোটারদের শতভাগ উপস্থিতি ও সুষ্ঠু ভোটগ্রহণে সার্বিক সহযোগিতা করায় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান নবনির্বাচিত কমিটির নেতারা।#























