Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে যশোরের অনন্যা

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪তম কেন্দ্রীয় সম্মেলনে যশোরের উদীয়মান ছাত্রনেতা জান্নাতুল ফাতেমা অনন্যা কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। গত ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ সম্মেলনে সারা দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

জান্নাতুল ফাতেমা অনন্যা দীর্ঘদিন ধরে যশোরে শিক্ষার্থীদের শিক্ষা অধিকার, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে ২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থানে’ যশোরে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা ও রাজপথের ছাত্র আন্দোলনে তিনি সামনের সারি থেকে নেতৃত্ব দেন।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে তাঁর এই গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তিকে যশোর জেলার ছাত্র রাজনীতির জন্য একটি বিশেষ অর্জন ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

জান্নাতুল ফাতেমা অনন্যা বলেন, কেন্দ্রীয় সদস্য হিসেবে নির্বাচিত হওয়া আমার আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতারই স্বীকৃতি। এর মাধ্যমে আমি চেষ্টা করব যশোরের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াই আরও গতিশীল ও শক্তিশালী করতে।এছাড়া, জেলা পর্যায়ের শিক্ষার্থীদের নানা সমস্যা, বৈষম্য ও সম্ভাবনার কথা জাতীয় রাজনীতি ও কেন্দ্রীয় পরিসরে আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:46 pm, Saturday, 25 July 2026
56 Time View