Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে মোবাইল ব্যবসায়ীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
যশোরে এক মোবাইল ব্যবসায়ীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি, ফ্ল্যাট দখল, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং সন্তানকে হত্যার হুমকি দেওয়ার বিস্ফোরক অভিযোগ উঠেছে। নিজের ও সন্তানের নিরাপত্তা এবং ন্যায়বিচারের দাবিতে রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম জানান, পারিবারিক বিরোধ ও কাবিননামাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী লামিয়া ইসলামের পরিবার দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করে আসছে। কাবিননামার ২ লাখ টাকা পরিশোধে তিনি সম্মত থাকলেও, সেটিকে অজুহাত বানিয়ে সাবেক স্ত্রীর মা শাহানারা বানু ও বোন রাবেয়া ইসলাম তার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করছেন।

তিনি অভিযোগ করেন, তার নিজস্ব উপার্জনে কেনা ফ্ল্যাটটি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। ফ্ল্যাট ফেরত চাইলে ওই বিপুল অঙ্কের চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে সন্তানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া তাকে মাদক বা অবৈধ অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র চলছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ব্যবসায়ী রফিকুল জানান, ফ্ল্যাট কেনা ও ব্যবসায়িক পুঁজির জন্য তার নামে ব্যাংক থেকে ৪৯ লাখ টাকার ঋণ নেওয়া রয়েছে, যার সব নথিপত্র তার কাছে রয়েছে। অভিযুক্তরা এতে কোনো আর্থিক সহযোগিতা করেননি।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, যশোর শহরের লালদিঘির পূর্ব পাশে ‘মোবাইল বাজার’ নামে তার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। গত ১ জুলাই তার সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে দোকানে হামলা চালিয়ে তাকে জিম্মি করার চেষ্টা করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এর পরপরই গত ১৩ জুলাই বড়বাজার এলাকায় তার বাবার ব্যবসাপ্রতিষ্ঠান ‘আরিফ ভান্ডার’-এও হামলা চালানো হয়।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং গত ২০ জুলাই আদালতের মাধ্যমে আবেদন করা হয়েছে বলে জানান তিনি। বর্তমানে বিষয়টি আদালতের নির্দেশে যশোর কোতোয়ালি থানার ওসির তত্ত্বাবধানে তদন্তাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম শান্তিতে ব্যবসা পরিচালনার পরিবেশ, দখলকৃত ফ্ল্যাট উদ্ধার এবং নিজের ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে রফিকুল ইসলামের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন তার বড় ভাই শহিদুল ইসলাম, যশোর জেলা ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতির সভাপতি মঙ্গল শিকদার, সাধারণ সম্পাদক আদনান রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কংকন কুণ্ডু, সদস্য রায়হান ইসলাম, আবু সাঈদ ও আমিরুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:37 pm, Sunday, 26 July 2026
86 Time View