Jashore , Tuesday, 28 July 2026
সর্বশেষ:
যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চায়না দুয়ারি জাল জব্দ জাবিতে শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ৭৫ দিন: আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম-এর নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরার সৌজন্য সাক্ষাৎ সাকিবকে পেছনে ফেলে ফেসবুকে শীর্ষে পরীমনি প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ যবিপ্রবি পিইএসএস ক্লাবের সভাপতি উৎস, সাধারণ সম্পাদক রায়হান যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও; মহাসড়ক অবরোধ সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ

যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও; মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে ও তাঁর পরিবারের ওপর দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে যশোর শহরের নীলগঞ্জ এলাকায়। মঙ্গলবার সকালে জামায়াত নেতার মেয়ের অব্যাহত অন্যায়-অত্যাচারে অতিষ্ঠ হয়ে শত শত এলাকাবাসী একজোট হয়ে এমপির বাসভবন ঘেরাও ও অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা বিচার দাবিতে যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করলে এলাকাটিতে চরম উত্তেজনার সৃষ্টি হয়।

বিক্ষোভরত এলাকাবাসীর অভিযোগ, এমপির মেয়ে অনন্যা দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত। তিনি নিয়মিত ইয়াবা সেবন করেন এবং গভীর রাতে বহিরাগত যুবকদের বাসায় নিয়ে আসেন। শুধু তা-ই নয়, তিনি ও তাঁর পরিবার এলাকার নিরীহ মানুষ এবং কোমলমতি শিশুদের ওপর প্রতিনিয়ত মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছেন।

সর্বশেষ মঙ্গলবার সকালে স্থানীয় আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও মসজিদসংক্রান্ত বিরোধের জেরে এমপির মেয়ে এক শিশু শিক্ষার্থী এবং রেক্সনা নামে স্থানীয় এক নারীর ওপর হামলা চালান। এতে ওই নারীর মাথা ফেটে গুরুতর আহত হন। এই ঘটনার পরপরই দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুঁসতে থাকা এলাকাবাসী একত্র হয়ে এমপির বাড়ি ঘেরাও করে তাদের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি সামাল দিতে এমপির এক স্বজন এগিয়ে এলে ক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে পড়েন। পরে বিচারের দাবিতে বিক্ষুব্ধ জনতা যশোর-নড়াইল মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

কোতোয়ালি মডেল থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।স্থানীয়রা আমাতের সহযোগিতা করছেন। বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে।

তবে সব অভিযোগ অস্বীকার করে এমপি গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা দাবি করেন, তাঁর মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। তিনি বলেন, মাদ্রাসা বন্ধ থাকলেও শিশুরা এসে গোলযোগ করায় মেয়ে প্রতিবাদ করেছিল। এ ঘটনাকে কেন্দ্র করে অহেতুক আমাদের বাড়ির সামনে এসে অসত্য অভিযোগ এনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে।

About Author Information

Shadhin Abdullah

জনপ্রিয়

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চায়না দুয়ারি জাল জব্দ

যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও; মহাসড়ক অবরোধ

Update Time : 7 Hours Ago