নিজস্ব প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে চতুর্থ বর্ষের শিক্ষার্থী উৎস কুমার বকসি এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একই শিক্ষাবর্ষের রায়হান আহমেদ নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) বিকেলে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ৩১২ নম্বর কক্ষে আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়। ক্লাবের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. হামিদুর রহমান ফল প্রকাশ ও বিজয়ীদের নাম ঘোষণা করেন। আগামী এক বছরের জন্য এই কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করবে।
কমিটি ঘোষণার সময় বিভাগে আনন্দের আবহ তৈরি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাসিম রেজা, সহযোগী অধ্যাপক ড. মো. হামিদুর রহমান, প্রভাষক মো. ইমান আলী এবং ফাতেমা তুজ জোহরা মুক্তা।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এস. এম. আর্শিনুল বাহার ও সাদিয়া আক্তার।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, সালমান জামান হিমেল, ইয়াসিন আরাফাত, শেখ সাইদুল হক নোমান, সিমান্ত বিশ্বাস, কাজী মাজিদুর রহমান, রিফাত জামান, সুমাইয়া শিকদার ইলা, আরিফা খাতুন, মো. তাসনিম বিন নবী তানিম এবং মো. শাখাওয়াত হোসেন সাকিব।
নবনির্বাচিত সভাপতি উৎস কুমার বকসি অনুভূতি প্রকাশ করে বলেন, আমাদের পিইএসএস পরিবারটি কেবল এই ক্লাবের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আরও বিস্তৃত। নির্বাচিত প্রতিনিধিদের পাশাপাশি বিভাগের প্রতিটি শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে ক্লাব ও বিভাগের সার্বিক উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।

Reporter Name 





















