Jashore , Friday, 31 July 2026
সর্বশেষ:
মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে চাইলে সাধুবাদ জানাবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর নকল ও ভেজাল কৃষি উপকরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি: যশোরে গোলটেবিল বৈঠক উৎসবমুখর পরিবেশে যশোরে মাছরাঙা টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ যশোরে জলাবদ্ধতা নিরসনে নতুন ড্রেনেজ ও নদী ডাইভারশন প্ল্যান হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ যশোরে হোটেল শ্রমিকদের মানববন্ধন কূটনীতি কোনো ‘জিরো সাম গেম’ নয়: পররাষ্ট্রমন্ত্রী গঙ্গাচুক্তি ও তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী ঢাকা-নয়াদিল্লি: ভারতীয় হাইকমিশনার

যশোরে হোটেল শ্রমিকদের মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : 08:26 pm, Wednesday, 29 July 2026
  • 18 Time View

নিজস্ব প্রতিবেদক
কর্মক্ষেত্রে নিরাপত্তা, শ্রম আইনের পূর্ণ বাস্তবায়ন এবং ন্যূনতম মজুরিসহ ৫ দফা দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন হোটেল শ্রমিকরা।

বুধবার দুপুর সাড়ে ১২টায় যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ব্যানারে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন রেস্তোরাঁ ও হোটেলের বহু সংখ্যক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে শ্রমিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রম আইন অনুযায়ী তারা যে ন্যূনতম মজুরি পাওয়ার কথা, তা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন। এমনকি কর্মক্ষেত্রেও নেই ন্যূনতম কোনো নিরাপত্তা ব্যবস্থা। ন্যায্য দাবি ও আইন বাস্তবায়নের জন্য বারবার মালিকপক্ষের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা মেলেনি। চরম বৈষম্য ও বঞ্চনার শিকার হয়ে বাধ্য হয়েই আজ তারা রাজপথে নেমেছেন।

সমাবেশ থেকে অবিলম্বে ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য জোর দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর ও দূরবার আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী নেতারা।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিবর রহমান খান মহারাজ এবং সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলুসহ স্থানীয় অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

About Author Information

Shadhin Abdullah

জনপ্রিয়

মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে চাইলে সাধুবাদ জানাবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যশোরে হোটেল শ্রমিকদের মানববন্ধন

Update Time : 08:26 pm, Wednesday, 29 July 2026