Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে খুলনা বিভাগীয় মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা পরিষদ মিলনায়তনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘খুলনা বিভাগীয় মুফাসসির সম্মেলন-২০২৬’। শনিবার সকালে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভাগীয় ও জেলা পর্যায়ের নতুন কমিটি ঘোষণা এবং নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুল খালেক। নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সুন্দর ও সুশৃঙ্খলভাবে কমিটি গঠিত হওয়ায় আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই নতুন নেতৃত্ব খুলনা বিভাগের প্রতিটি ঘরে ঘরে দ্বীন ও ইসলামের সহীহ দাওয়াত পৌঁছে দিতে সক্ষম হবে।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতী আমীর হামজা আলেমদের মর্যাদা ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আলেমরা হলেন নবীদের ওয়ারিশ এবং আমাদের মূল সম্পদ হলো এলেম। সমাজকে তাগুতমুক্ত করা, সামাজিক নেতৃত্ব দেওয়া এবং আল্লামা সাঈদী (রহ.)-এর অসমাপ্ত মিশন ‘কোরআনের প্রচার’ ও ‘কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা’র লক্ষ্যে আলেমদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি বক্তব্য প্রদানকালে অনাকাঙ্ক্ষিত ভাষার ব্যবহার থেকে বিরত থেকে সকলকে সংযত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দীন খান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, সংগঠনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা ফখরুদ্দীন আহমদ, মাওলানা রুহুল আমীন, মাওলানা আবু বকর সিদ্দীক এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন হেলালী।

সম্মেলনে বক্তারা ইসলামের সঠিক বার্তা প্রচার, উলামায়ে কেরামের মর্যাদা রক্ষা এবং দ্বীনি দাওয়াত ছড়িয়ে দিতে সর্বাত্মক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে মাওলানা ইব্রাহিম খলিলকে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা বিভাগের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। পাশাপাশি খুলনা বিভাগের ১০টি জেলার নবনির্বাচিত সভাপতিদের নাম ঘোষণা করা হয়।

জেলা সভাপতিরা হলেন, খুলনা মহানগরী মাওলানা মনিরুজ্জামান, খুলনা জেলা মাওলানা আব্দুস সালাম রাশেদী, যশোর মাওলানা জুলফিকার আল মাহমুদ, সাতক্ষীরা মাওলানা মনিরুল ইসলাম, ঝিনাইদহ মাওলানা আক্তারুজ্জামান, নড়াইল মুফতী ওবাইদুজ্জামান, কুষ্টিয়া মাওলানা মো. জুলফিকার, চুয়াডাঙ্গা মাওলানা আবু বকর শিকারী, মেহেরপুর মাওলানা জাহাঙ্গীর আলম, বাগেরহাট মাওলানা রুহুল আমীন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:49 pm, Saturday, 1 August 2026
52 Time View