Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ব্যারিস্টার মোর্তজা রাসেলের বিরুদ্ধে এবার জমি দখলের অভিযোগ বোনের

নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছার বিতর্কিত ব্যারিস্টার এ কে এম মোর্তজা রাসেলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের গুরুতর অভিযোগ তুলেছেন তার আপন বোন স্নেহলতা পারভিন বিউটি। রোববার যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতাসীনদের প্রভাব খাটানো এই আইনজীবী এখন স্থানীয় বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্নেহলতা পারভিন অভিযোগ করেন, চৌগাছা থানা বিএনপির সভাপতি আব্দুস সালামের সহযোগিতায় ব্যারিস্টার মোর্তজা রাসেল স্থানীয় ২০ থেকে ২৫ জনের একটি দলকে সঙ্গে নিয়ে তাদের প্রায় ২২ বিঘা জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন। অথচ এই সম্পত্তি সংক্রান্ত একাধিক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি জানান, তাদের বাবা মরহুম হায়দার আলীর মাকাপুর গ্রামের প্রায় ৪০ বিঘা সম্পত্তি আইনানুযায়ী ওয়ারিশদের মধ্যে বণ্টন করা হয়েছিল। কিন্তু ব্যারিস্টার মোর্তজা রাসেল তার অন্য ভাই আল-ইমরানের অংশের জমিও অবৈধভাবে দখলের পাঁতারা করছেন। লিখিত অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৮ জুন মাঠের জমি এবং ২০২৬ সালের ১৬ মার্চ বসতবাড়ির বড় একটি অংশ দখল করা হয়। এসব ঘটনায় বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী পরিবারটির দাবি, আওয়ামী লীগ আমলেও ব্যারিস্টার মোর্তজা রাসেল ক্ষমতার প্রভাব খাটিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে বাবার রেখে যাওয়া সম্পত্তির সিংহভাগ নিয়ন্ত্রণে নিয়েছিলেন। এর আগেও পরিবারটি সংবাদ সম্মেলন করলে মোর্তজা রাসেল তৎকালীন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবীবকে সঙ্গে নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছিলেন।

স্নেহলতা পারভিন আরও জানান, বর্তমানে অবশিষ্ট জমি দখলের চেষ্টার পাশাপাশি পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অপচেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে সুবিচারের আসায় বিএনপির কেন্দ্রীয় খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং যশোর জেলা বিএনপির সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য আল-ইমরান, তামান্না নাজনিন, বাচ্চু মিয়া, লিয়াকত, খিদির, মুন্তাহা ও মোইদুল উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে লন্ডন প্রবাসী ব্যারিস্টার মোর্তজা রাসেলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে জানতে চাইলে চৌগাছা থানা বিএনপির সভাপতি আব্দুস সালাম জমি দখলের বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। অযথা আমার নাম ব্যবহার করা হচ্ছে। মোর্তজা এতদিন আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় চলত, তার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি গোষ্ঠী এই অপপ্রচার চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:44 pm, Sunday, 2 August 2026
43 Time View