Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে সবজির বাজারে স্বস্তি: সরবরাহে দাম কমলেও চড়া কাঁচামরিচ

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের ঐতিহ্যবাহী বড়বাজারসহ বিভিন্ন কাঁচাবাজারে সম্প্রতি সবজির দামে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও নিম্নাঞ্চলের জলাবদ্ধতায় সবজি ক্ষেতের ক্ষতি হলেও, সম্প্রতি বাজারে সরবরাহ বাড়ায় অধিকাংশ পণ্যের দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত কমেছে। তবে ক্রেতাদের ভোগান্তি বজায় রেখে কাঁচামরিচসহ কিছু পণ্যের দাম এখনো চড়া রয়েছে।

খুচরা বাজারে ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতি কেজি আলু ৩০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যে বেগুন ৪০–৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, ভেন্ডি/ঢেঁড়স ৩৫–৬০ টাকা, কচুরমুখী ৫০–৬০ টাকা, পটল ৬০ টাকা এবং পেঁপে ৩০–৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পুঁইশাক ৭০–৮০ টাকা, ডাঁটা শাক ৪০–৫০ টাকা এবং প্রতিটি কাঁচকলা ও শাকের আঁটি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

সবজির পাইকারি ও আড়ত পরিস্থিতির বিষয়ে বড় বাজারের আড়তদার মোহাম্মদ রাসেল জানান, বৃষ্টির পর সরবরাহ ভালো হওয়ায় পাইকারি বাজারে বেশ কিছু সবজির দাম দৃশ্যমানভাবে কমেছে। আগে যেখানে লাউ পাইকারিতে ৬০–৭০ টাকায় বিক্রি হতো, তা এখন ৪৫–৫৫ টাকায় নেমে এসেছে। একইভাবে আগে ৮০–১০০ টাকায় কেনা ক্ষীরা এখন পাইকারিতে ২৫–৩০ টাকা (খুচরায় ৪০–৫০ টাকা), ৯০ টাকার উচ্ছে ৫০–৬০ টাকা এবং ৬০ টাকার পটল পাইকারিতে ৪০–৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

তবে বৈরী আবহাওয়ার কারণে কাঁচামরিচের বাজারে এখনো চরম উত্তাপ। শহরের কাঁচা মরিচ বিক্রেতা মিজানুর রহমান জানান, টানা বৃষ্টি ও বন্যায় মরিচ গাছের ব্যাপক ক্ষতি হওয়ায় সরবরাহ আশঙ্কাজনকভাবে কমেছে। ফলে গত ১০–১২ দিন ধরে প্রতি পোয়া (২৫০ গ্রাম) কাঁচামরিচ ৬০ টাকা দরে (কেজি ২৪০ টাকা) চড়া দামে বিক্রি করতে হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, অতিবৃষ্টি ও নিম্নাঞ্চলের ক্ষেত ডুবে যাওয়ায় অনেক সবজি পচে সরবরাহ বিঘ্নিত হয়েছিল। তবে সম্প্রতি আবহাওয়া কিছুটা অনুকূলে আসায় গাছের নতুন ফলন বাজারে পৌঁছাতে শুরু করেছে। কিছুদিন টানা রোদ ও শুষ্ক আবহাওয়া থাকলে এবং নতুন ফসল বাজারে এলে দাম আরও স্বাভাবিক হবে বলে আশা করছেন তাঁরা।

এদিকে কেনাকাটা করতে আসা ক্রেতারা জানান, সবজির বর্তমান দাম আগের তুলনায় কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে এবং তা সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে। তবে আবহাওয়ার অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁরা জানান, পুনরায় ভারী বৃষ্টিপাত শুরু হলে মরিচ ও পটলের মতো পণ্যের দাম আবারও নাগালের বাইরে চলে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:28 pm, Monday, 3 August 2026
41 Time View