Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দুই কিডনি বিকল রনিকে আল মামুন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. রনি হোসেন (২৮) দুটি কিডনি বিকল হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে এই ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়া রনি ও তার পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘আল মামুন ফাউন্ডেশন’।

মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে রনির চিকিৎসার প্রাথমিক খরচ বাবদ আল মামুন ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে নরেন্দ্রপুর ইউনিয়নের জামতলা হাটবিলা এলাকায় অসুস্থ রনির বাড়িতে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে এই চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। এ সময় তিনি রনির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেন, তরুণ এই নেতার জন্য এখনো উপযুক্ত কোনো কিডনি ডোনার পাওয়া যায়নি। ডোনার পাওয়া মাত্রই আমরা সবাই মিলে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহনের জন্য সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহর রহমতে রনি সুস্থ হয়ে আবার আগের মতো আমাদের মাঝে ফিরে আসবে এটাই আমাদের প্রত্যাশা।

সহায়তা হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সাধারণ সম্পাদক ডা. সাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ, সদস্য মামুন হোসেন ও খন্দকার ফকরুজ্জামান রাসেল। এছাড়া স্থানীয় কৃষকদল নেতা আঃ আজিজ, যুবদল নেতা রাকিব হোসেন মুন্সী ও আফজাল হোসেন এবং স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল ইসলাম, সেলিম রেজা, গোলাম রসুল, আনারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:55 pm, Monday, 3 August 2026
43 Time View