Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে বিটিআরসির ইএমএফ রেডিয়েশন পরিবীক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
যশোরে মোবাইল টাওয়ারের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রেডিয়েশন পরিবীক্ষণ কার্যক্রম এবং মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি-এর কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ইকবাল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি কমিশনার মোবাইল টাওয়ার ও বিভিন্ন সংযোগের রেডিয়েশন পরিমাপ এবং এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে জেলায় মানসম্মত ও নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে এবং সেবার গুণগত মান বাড়াতে সংশ্লিষ্ট অংশীজনদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, যশোর চেম্বার অব কমাসের সভাপতি মিজানুর রহমান খানসহ বিটিআরসির কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, মোবাইল অপারেটর ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন অংশীজন এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:53 pm, Tuesday, 4 August 2026
82 Time View