Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কেইউজে নেতৃবৃন্দকে সাধারণ বীমা করপোরেশন আঞ্চলিক কর্মচারী ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর নবনির্বাচিত নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাধারণ বীমা করপোরেশন আঞ্চলিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কেইউজে কার্যালয়ে সাধারণ বীমা করপোরেশন আঞ্চলিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, সদস্য মিঠুন মণ্ডল ও মো. রেজাউল করিম নয়ন উপস্থিত হয়ে সাংবাদিক নেতাদের হাতে এই শুভেচ্ছা উপহার তুলে দেন।

এ সময় খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও চ্যানেল নাইনের খুলনা বিভাগীয় প্রধান সুনীল দাস, সাধারণ সম্পাদক ও গাজী টিভির স্টাফ রিপোর্টার শেখ লিয়াকত হোসেন, কেইউজে-এর সিনিয়র সদস্য, এশিয়ান টিভি ও দৈনিক ভোরের কাগজের খুলনা বিভাগীয় প্রধান বাবুল আকতার, মোহনা টিভির খুলনা প্রতিনিধি শহীদুল হাসান এবং দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার রুহুল আমীনসহ ইউনিয়নের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ সরকারি প্রতিষ্ঠান হিসেবে সাধারণ বীমা করপোরেশনের কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও নানা অভিযোগের বিষয়ে পাশে দাঁড়াতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সহযোগিতা ও নজর রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:49 pm, Thursday, 6 August 2026
113 Time View