Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বাঘারপাড়ায় স্বর্ণ-রুপার গহনা ও নগদ টাকাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণ ও রুপার গহনা এবং নগদ টাকাসহ সুনীল (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে বাঘারপাড়া থানার খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ আহমেদের নেতৃত্বে একটি সঙ্গীয় টিম খাজুরা-কালীগঞ্জ সড়কের যাদবপুর গ্রামের রজব আলী বিশ্বাসের বাড়ির সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার শিবনগর গ্রামের বাসিন্দা সুনীলের মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। পরে তার সাথে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ৪১টি রুপার নূপুর, ৮৮টি রুপার চেইন, ২৭টি রুপার বালা, ৪৫টি ব্রেসলেট, ৪১টি স্বর্ণের আংটি, ৩ জোড়া স্বর্ণের কানের দুল, ৫৩টি ছোট আংটি, ৩৯০টি নাকফুল, ২০টি নথ, ২০টি নাকের দুল এবং নগদ ৭০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণ ও রুপার গহনার কোন বৈধ কাগজপত্র বা সন্তোষজনক প্রমাণ দেখাতে না পারায় মালামাল জব্দ করে পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:55 pm, Thursday, 6 August 2026
64 Time View