নিজস্ব প্রতিবেদক
যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ আল আমিন (২৬) নামের এক যুবককে আটক করেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৫ আগস্ট) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ) মো. সামিউল ইসলামের নেতৃত্বে একটি টিম কোতয়ালী থানাধীন ঘোপ নওয়াপাড়া গ্রামের জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. আল আমিনকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত আল আমিন যশোর কোতয়ালী থানার ঘোপ নওয়াপাড়া গ্রামের মো. সাহেব আলী ওরফে ফেলু ও সুফিয়া বেগমের ছেলে।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার (৬ আগস্ট) আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ডিবি পুলিশ নিশ্চিত করেছে।

Reporter Name 





















