Jashore , Friday, 7 August 2026
সর্বশেষ:
বিতর্কচর্চায় নতুন দিগন্ত: যশোরে যাত্রা শুরু করল আলপনা ডিবেট ফেডারেশন খুলনার খালিশপুরে পাটকল শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন যশোরে অনুষ্ঠিত হলো ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ যশোরে শিশুদের চিত্রাঙ্কন ও নানা আয়োজনে এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন আইস্ক্রিনে আসছে ‘লাপাত্তা’! পরে শাকিব খানকে নিয়ে হৃদয়ের নতুন মিশন ‘নিঃস্ব’ শেখ হাসিনাকে দিল্লিতে সংবাদ সম্মেলনের সুযোগ প্রদান কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: জামায়াত ঘুষ দাবির অভিযোগে বিএনপি সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ নিরাপত্তা দিলে দেশে ফিরতে প্রস্তুত, ২০২৭ বিশ্বকাপ খেলাই লক্ষ্য: রয়টার্সকে সাকিব সিলেট-ঢাকা মহাসড়কে বাউল শিল্পী পেহেলি ভৈরবীসহ নিহতের সংখ্যা বেড়ে ৯ প্রকৃতি সংরক্ষণ করেই পর্যটনের উন্নয়ন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরে শিশুদের চিত্রাঙ্কন ও নানা আয়োজনে এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন ও চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিবর্তন যশোর পরিচালিত ‘আনন্দবাড়ি’র উদ্যোগে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ভাস্কর শিল্পী মাহবুব জামাল শামীম এবং চিত্রশিল্পী ও লেখক মফিজুর রহমান রন্নু। দিনব্যাপী এই আয়োজনে শিশুদের আঁকা প্রকৃতির নানারকম রঙিন ছবি প্রদর্শনীর পাশাপাশি মনোরম সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শিল্পী এস এম সুলতানের জীবন, শিল্পচর্চা ও তাঁর শিশুদর্শন তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অধ্যাপক এ জেড এম সালেক স্বপন, লাইব্রেরি সেক্রেটারি জুলফিকার আলী মাসুম, বিবর্তন যশোরের উপদেষ্টা আবুল বাশার সাইফুদ্দৌলা এবং উপদেষ্টা ইয়াসিন আলী। এছাড়া স্থানীয় শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা পর্বে বক্তারা বলেন, বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতান কেবল ছবি আঁকায় সীমাবদ্ধ ছিলেন না, শিশুদের মুক্ত ও সৃজনশীল বিকাশ নিয়েও তাঁর ছিল গভীর জীবনদর্শন। তিনি বিশ্বাস করতেন, প্রকৃতি ও মুক্ত পরিবেশে বেড়ে উঠলে শিশুদের ভেতরের মানবিকতা ও সহমর্মিতা পূর্ণতা পায়।

বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে শিশুদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে এ ধরণের আয়োজনের গুরুত্ব তুলে ধরে বক্তারা আরও বলেন, সুলতানের জন্মবার্ষিকীতে শিশু কেন্দ্রিক এ আয়োজন তাঁর শিল্পভাবনাকে নতুন প্রজন্মের দ্বারে পৌঁছে দিতে এবং শিশুদের শিল্পমুখী করতে বিশেষ ভূমিকা রাখবে।

দিনব্যাপী চলা এ উৎসবে শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আয়োজকরা এস এম সুলতানের এই চিরন্তন শিল্পচেতনা ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

About Author Information

Shadhin Abdullah

জনপ্রিয়

বিতর্কচর্চায় নতুন দিগন্ত: যশোরে যাত্রা শুরু করল আলপনা ডিবেট ফেডারেশন

যশোরে শিশুদের চিত্রাঙ্কন ও নানা আয়োজনে এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন

Update Time : One hour ago