Jashore , Friday, 7 August 2026
সর্বশেষ:
বিতর্কচর্চায় নতুন দিগন্ত: যশোরে যাত্রা শুরু করল আলপনা ডিবেট ফেডারেশন খুলনার খালিশপুরে পাটকল শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন যশোরে অনুষ্ঠিত হলো ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ যশোরে শিশুদের চিত্রাঙ্কন ও নানা আয়োজনে এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন আইস্ক্রিনে আসছে ‘লাপাত্তা’! পরে শাকিব খানকে নিয়ে হৃদয়ের নতুন মিশন ‘নিঃস্ব’ শেখ হাসিনাকে দিল্লিতে সংবাদ সম্মেলনের সুযোগ প্রদান কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: জামায়াত ঘুষ দাবির অভিযোগে বিএনপি সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ নিরাপত্তা দিলে দেশে ফিরতে প্রস্তুত, ২০২৭ বিশ্বকাপ খেলাই লক্ষ্য: রয়টার্সকে সাকিব সিলেট-ঢাকা মহাসড়কে বাউল শিল্পী পেহেলি ভৈরবীসহ নিহতের সংখ্যা বেড়ে ৯ প্রকৃতি সংরক্ষণ করেই পর্যটনের উন্নয়ন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনার খালিশপুরে পাটকল শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
ইজারাকৃত ক্রিসেন্ট জুট মিল পাটকল হিসেবে চালু না করে মুরগির ফিড (পোল্ট্রি ফিড) কারখানা খোলার চেষ্টার প্রতিবাদে খুলনার খালিশপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে খালিশপুর ক্রিসেন্ট গেট সংলগ্ন বিআইডিসি রোডে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর সর্বস্তরের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।

জাতীয়তাবাদী শ্রমিক দল খালিশপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে বন্ধঘোষিত প্লাটিনাম, দৌলতপুর, খালিশপুর ও ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকরা ক্রিসেন্ট গেটে জড়ো হয়ে এক বিক্ষোভ মিছিল বের করেন। পরবর্তীতে বিকেল সাড়ে ৫টায় এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীবৃন্দসহ বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন।

জাতীয়তাবাদী শ্রমিক দলের খালিশপুর আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবু দাউদ দীন মোহাম্মদ মৃধার সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লবুর রহমান কুদ্দুস।

সমাবেশে উপস্থিত নেতারা ও শ্রমিক প্রতিনিধিরা অভিযোগ করে বলেন, ইজারা গ্রহণকারী প্রতিষ্ঠান ‘মাহাবুব অ্যান্ড কোং’ চুক্তি অনুযায়ী পাটকল চালু না করে সেখানে বেআইনিভাবে ফিড কারখানা তৈরির তোড়জোর চালাচ্ছে। অবিলম্বে এই ফিড কারখানার সব ধরণের কার্যক্রম বন্ধ করে ক্রিসেন্ট জুট মিলকে পূর্ণাঙ্গ পাটকল হিসেবে চালু করার জোর দাবি জানান বক্তারা। একই সাথে এই অনিয়মে সহায়তার অভিযোগে ক্রিসেন্ট জুট মিলের মহাব্যবস্থাপক কামরুল ইসলামকে দ্রুত প্রত্যাহারের জন্য বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যানের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আবুল কালাম জিয়া, খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. ফারুক হোসেন হিলটন, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহিদুর রহমান, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ও সাধারণ সম্পাদক মো. সবুজ হাওলাদার। এছাড়া শ্রমিক নেতা মো. ওমর ফারুক, মো. জাহাঙ্গীর হোসেন, মো. রেজাউল ইসলাম, মো. ইউসুফ শিকদার, মনির হোসেন, মো. ফরিদ, মো. আ. রাজ্জাক তালুকদার, মো. সাইদুল ইসলাম ও মো. সেলিমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আন্দোলনমুখী এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

About Author Information

Shadhin Abdullah

জনপ্রিয়

বিতর্কচর্চায় নতুন দিগন্ত: যশোরে যাত্রা শুরু করল আলপনা ডিবেট ফেডারেশন

খুলনার খালিশপুরে পাটকল শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

Update Time : 46 Minutes Ago