Jashore , Friday, 7 August 2026
সর্বশেষ:
বিতর্কচর্চায় নতুন দিগন্ত: যশোরে যাত্রা শুরু করল আলপনা ডিবেট ফেডারেশন খুলনার খালিশপুরে পাটকল শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন যশোরে অনুষ্ঠিত হলো ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ যশোরে শিশুদের চিত্রাঙ্কন ও নানা আয়োজনে এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন আইস্ক্রিনে আসছে ‘লাপাত্তা’! পরে শাকিব খানকে নিয়ে হৃদয়ের নতুন মিশন ‘নিঃস্ব’ শেখ হাসিনাকে দিল্লিতে সংবাদ সম্মেলনের সুযোগ প্রদান কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: জামায়াত ঘুষ দাবির অভিযোগে বিএনপি সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ নিরাপত্তা দিলে দেশে ফিরতে প্রস্তুত, ২০২৭ বিশ্বকাপ খেলাই লক্ষ্য: রয়টার্সকে সাকিব সিলেট-ঢাকা মহাসড়কে বাউল শিল্পী পেহেলি ভৈরবীসহ নিহতের সংখ্যা বেড়ে ৯ প্রকৃতি সংরক্ষণ করেই পর্যটনের উন্নয়ন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইস্ক্রিনে আসছে ‘লাপাত্তা’! পরে শাকিব খানকে নিয়ে হৃদয়ের নতুন মিশন ‘নিঃস্ব’

বিনোদন ডেস্ক
বিনোদন জগতে ফিরলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। দীর্ঘ বিরতি কাটিয়ে মেহেদী হাসান হৃদয় পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’-র মাধ্যমে আবারও নতুন উদ্যমে অভিনয় শুরু করেছেন তিনি। এতে তার সাথে স্ক্রিন শেয়ার করছেন পরিচিত অভিনেতা নাসির উদ্দিন খান।

আজ থেকে এফডিসিতে শুরু হয়েছে সিনেমাটির আনুষ্ঠানিক দৃশ্যধারণ। নির্মাতা জানান, প্রথম দিনের শুটিং বিএফডিসিতে করার পর তিনশ ফিট পূর্বাচল, পুরান ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে টানা প্রায় ১০ দিন কাজ চলবে।

নতুন এই কাজ প্রসঙ্গে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, “ফ্লোরে নেমেছি এবং প্রথম দিনের কাজ এফডিসিতেই হচ্ছে। চেষ্টা থাকবে দর্শকদের একদম নতুন ও ভিন্নধর্মী কিছু উপহার দেওয়ার।” সব পরিকল্পনা ঠিকঠাক থাকলে আগামী দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ মুক্তি পাবে ‘লাপাত্তা’।

‘লাপাত্তা’র কাজ শেষ করেই নতুন চমক নিয়ে আসছেন নির্মাতা। আগামী অক্টোবরের শেষ দিকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে শুরু করবেন তার পরবর্তী বড় পর্দার সিনেমা ‘নিঃস্ব’। এতে শাকিবের বিপরীতে কে থাকছেন তা নিয়ে তোড়জোড় শুরু হলেও সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জন উড়িয়ে দিয়ে জানানো হয়েছে ইধিকা পালের সাথে এখনও আলোচনা হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘নিঃস্ব’তে শাকিব খানের বিপরীতে পাকিস্তানের একজন প্রথম সারির অভিনেত্রীকে দেখা যেতে পারে, যার আনুষ্ঠানিক ঘোষণা চলতি মাসের শেষেই আসতে পারে।

উল্লেখ্য, ‘বরবাদ’ ও ‘রাক্ষস’ দিয়ে বড় পর্দায় নজর কাড়ার পর ‘লাপাত্তা’ দিয়ে ওটিটি মাধ্যমে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন মেহেদী হাসান হৃদয়।

About Author Information

Shadhin Abdullah

জনপ্রিয়

বিতর্কচর্চায় নতুন দিগন্ত: যশোরে যাত্রা শুরু করল আলপনা ডিবেট ফেডারেশন

আইস্ক্রিনে আসছে ‘লাপাত্তা’! পরে শাকিব খানকে নিয়ে হৃদয়ের নতুন মিশন ‘নিঃস্ব’

Update Time : 2 Hours Ago