Jashore , Friday, 7 August 2026
সর্বশেষ:
বিতর্কচর্চায় নতুন দিগন্ত: যশোরে যাত্রা শুরু করল আলপনা ডিবেট ফেডারেশন খুলনার খালিশপুরে পাটকল শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন যশোরে অনুষ্ঠিত হলো ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ যশোরে শিশুদের চিত্রাঙ্কন ও নানা আয়োজনে এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন আইস্ক্রিনে আসছে ‘লাপাত্তা’! পরে শাকিব খানকে নিয়ে হৃদয়ের নতুন মিশন ‘নিঃস্ব’ শেখ হাসিনাকে দিল্লিতে সংবাদ সম্মেলনের সুযোগ প্রদান কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: জামায়াত ঘুষ দাবির অভিযোগে বিএনপি সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ নিরাপত্তা দিলে দেশে ফিরতে প্রস্তুত, ২০২৭ বিশ্বকাপ খেলাই লক্ষ্য: রয়টার্সকে সাকিব সিলেট-ঢাকা মহাসড়কে বাউল শিল্পী পেহেলি ভৈরবীসহ নিহতের সংখ্যা বেড়ে ৯ প্রকৃতি সংরক্ষণ করেই পর্যটনের উন্নয়ন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে দিল্লিতে সংবাদ সম্মেলনের সুযোগ প্রদান কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: জামায়াত

স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের দিল্লিতে সংবাদ সম্মেলন করার সুযোগ দিয়ে ভারত সরকার শিষ্টাচারবহির্ভূত আচরণ করেছে বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (৭ আগস্ট) বিকেলে এক বিবৃতির মাধ্যমে ভারতের এমন আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ প্রতিবেশী ভারতসহ বিশ্বের সব দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক সম্মানজনক কূটনৈতিক সম্পর্ক ও দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। একই সঙ্গে বাংলাদেশ অন্য সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনার মতো একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। সেই ষড়যন্ত্র বন্ধে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক আহ্বানকে ভারত সরকার আমলে না নিয়ে তাকে ক্রমাগত আশ্রয় দিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক নিয়মনীতি ও কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন।

তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকার বিগত সাড়ে ১৬ বছর ধরে দেশের মানুষের ওপর চরম জুলুম-নির্যাতন, হত্যা ও গুম চালিয়েছে। চব্বিশের জুলাই-আগস্টে দেশপ্রেমিক জনগণের ওপর চালানো গণহত্যায় প্রায় দেড় হাজার মানুষ নিহত এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত হন, যা আন্তর্জাতিক নানা সংস্থা ও জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে।

গোলাম পরওয়ার বলেন, অভিযুক্ত হাসিনাকে ফেরত চেয়ে অন্তর্বর্তীকালীন সরকার একাধিকবার ভারত সরকারকে চিঠি দেওয়া সত্ত্বেও, সেই আহ্বান উপেক্ষা করে তাকে আশ্রয় প্রদান প্রমাণ করে ভারত মূলত নিষিদ্ধ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। একই সাথে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তিকেও উপেক্ষা করা হচ্ছে। আমরা প্রত্যাশা করি, ভারত সরকার তার অবস্থান সংশোধন করবে এবং দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পার হলেও খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। তিনি দ্রুত ইন্টারপোলের রেড নোটিশ জারি ও জাতিসংঘের সহযোগিতা নিয়ে পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে আহ্বান জানান।

পরশেষে জামায়াত সেক্রেটারি বলেন, চব্বিশের অভ্যুত্থানে হাজারো রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের পুনর্বিকাশ ঘটার সুযোগ বিপ্লবীরা দেবে না। শেখ হাসিনা ভারতে বসে যে ষড়যন্ত্র করছেন তা সফল হবে না। তিনি দেশবাসীকে সোচ্চার হয়ে একটি ঐক্যবদ্ধ, ইনসাফপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

About Author Information

Shadhin Abdullah

জনপ্রিয়

বিতর্কচর্চায় নতুন দিগন্ত: যশোরে যাত্রা শুরু করল আলপনা ডিবেট ফেডারেশন

শেখ হাসিনাকে দিল্লিতে সংবাদ সম্মেলনের সুযোগ প্রদান কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: জামায়াত

Update Time : 3 Hours Ago