Jashore , Saturday, 8 August 2026
সর্বশেষ:
বিতর্কচর্চায় নতুন দিগন্ত: যশোরে যাত্রা শুরু করল আলপনা ডিবেট ফেডারেশন খুলনার খালিশপুরে পাটকল শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন যশোরে অনুষ্ঠিত হলো ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ যশোরে শিশুদের চিত্রাঙ্কন ও নানা আয়োজনে এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন আইস্ক্রিনে আসছে ‘লাপাত্তা’! পরে শাকিব খানকে নিয়ে হৃদয়ের নতুন মিশন ‘নিঃস্ব’ শেখ হাসিনাকে দিল্লিতে সংবাদ সম্মেলনের সুযোগ প্রদান কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: জামায়াত ঘুষ দাবির অভিযোগে বিএনপি সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ নিরাপত্তা দিলে দেশে ফিরতে প্রস্তুত, ২০২৭ বিশ্বকাপ খেলাই লক্ষ্য: রয়টার্সকে সাকিব সিলেট-ঢাকা মহাসড়কে বাউল শিল্পী পেহেলি ভৈরবীসহ নিহতের সংখ্যা বেড়ে ৯ প্রকৃতি সংরক্ষণ করেই পর্যটনের উন্নয়ন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামি ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লংমার্চের ঘোষণা জামায়াত আমীরের

  • Reporter Name
  • Update Time : 06:18 pm, Thursday, 6 August 2026
  • 17 Time View

স্বাধীন কন্ঠ ডেস্ক
দেশের জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিল ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ের এই লংমার্চে কোনো প্রকার বাধা দেওয়া হলে দ্বিগুণ শক্তিতে তা অতিক্রম করে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। এ সময় তিনি বাজারে নিত্যপণ্যের বর্ধিত দাম অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান।

অবস্থান কর্মসূচি থেকে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরও কয়েকটি দূরপাল্লার লংমার্চ কর্মসূচির তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা লংমার্চ ও ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট লংমার্চ করা হবে।

সমাবেশে উপস্থিত ১১ দলীয় ঐক্যের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বর্তমান সরকারের নীতি ও ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, সরকার পদে পদে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। গ্যাস, বিদ্যুৎসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের আর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখা উচিত নয়।

বক্তব্যে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, ছাত্রদল আবারও ছাত্রলীগের মতো সন্ত্রাসী কায়দায় হল দখল ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের পাঁয়তারা চালাচ্ছে।

অবস্থান কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষ নেতাবৃন্দ ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

About Author Information

Shadhin Abdullah

জনপ্রিয়

বিতর্কচর্চায় নতুন দিগন্ত: যশোরে যাত্রা শুরু করল আলপনা ডিবেট ফেডারেশন

আগামি ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে লংমার্চের ঘোষণা জামায়াত আমীরের

Update Time : 06:18 pm, Thursday, 6 August 2026