Jashore , Sunday, 22 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

সচিবালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধার মুখে জামায়াত আমীর

স্বাধীন কন্ঠ ডেস্ক
জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করার সময় পুলিশের বাধার মুখে পড়েছেন বিরোধী দল ও ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে মিছিলটি সচিবালয়ের মূল ফটকের কাছে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটকে দেয়। পরবর্তীতে পুলিশি বাধার মুখে পড়ে নেতাকর্মীরা সেখানেই অবস্থান নেন এবং বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর বলেন, আমরা কাউকে অসম্মান করতে কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে আসিনি, জনগণের ন্যায্য দাবিগুলো সরকারের কাছে পৌঁছে দিতে এসেছি। আমরা অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী এবং আজ কেবল রাজধানীতেই নয়, সারা বাংলাদেশেই একই কর্মসূচি একযোগে পালিত হচ্ছে।

সরকারের দায়িত্বশীল কোনো প্রতিনিধিকে বাইরে এসে স্মারকলিপি ও দাবি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের এই মিছিল বা অবস্থান যদি এখানেই থামাতে চান, তবে সচিবালয় থেকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিংবা তাদের প্রতিনিধিকে এখানে আসতে হবে। আমরা দেশবাসীর পক্ষ থেকে তাদের হাতে দাবিগুলো তুলে দিতে চাই। সরকার যদি এই সংকট দূর করে জনগণের দাবি বাস্তবায়নে সফল হয়, তবে আমরা ধন্যবাদ জানাব। কিন্তু ব্যর্থ হলে আমরা চুপ করে বসে থাকব না দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও কর্মসূচির ধারা অব্যাহত থাকবে।

উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনাদের প্রতি শ্রদ্ধা ও অনুরোধে আমরা আপাতত এখানে থেমেছি। আমাদের বার্তা ও দাবিগুলো সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের নিতে হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:14 pm, Thursday, 6 August 2026
64 Time View