Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোর থেকে ঢাকায় প্রভাতী ট্রেন ও জংশনের আধুনিকায়নের দাবিতে ডিজিকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
যশোর থেকে ঢাকায় প্রভাতী ইন্টারসিটি ট্রেন চালুকরণ এবং যশোর রেলওয়ে জংশন সংস্কার ও উন্নয়নের দাবিতে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক (ডিজি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে ‘বৃহত্তর যশোর রেলযোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি’।

রোববার (০৯ আগস্ট) বেলা ১১টার দিকে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান-এর মাধ্যমে রেল ভবন, ঢাকা বরাবর এই স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বৃহত্তর যশোর অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই জংশন। এখান থেকে প্রতিদিন রাজধানী ঢাকা, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্তে বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন। এছাড়া বেনাপোল-কলকাতা রুটের আন্তর্জাতিক ট্রেনের আন্তর্জাতিক যাত্রীদের চলাচলেরও অন্যতম মাধ্যম এটি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গুরুত্বপূর্ণ এই জংশনটির যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এরিয়ার অবস্থা দীর্ঘদিন ধরে চরম নাজুক।

স্মারকলিপিতে আরও বলা হয়, ২ নম্বর প্ল্যাটফর্মে পর্যাপ্ত ছাউনি না থেকে মাত্র ছোট্ট একটি ছাউনি থাকায় রোদ ও বৃষ্টিতে প্রতিদিন হাজার হাজার যাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অবিলম্বে যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এরিয়া আধুনিকায়ন এবং ২ নম্বর প্ল্যাটফর্মে একটি পরিপূর্ণ ছাউনি নির্মাণের জোর দাবি জানান তারা।

নেতৃবৃন্দ স্মরণ করিয়ে দেন যে, যশোর থেকে ঢাকাগামী প্রভাতী ট্রেন চালুকরণসহ পাঁচ দফা দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এসব দাবির পাশাপাশি জংশনের বর্তমান অবকাঠামোগত সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বৃহত্তর যশোর রেলযোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক ও জাতীয় হকি কোচ কাওসার আলী, সদস্য সচিব প্রকৌশলী রুহুল আমিন, কমিটির নেতা হাচিনুর রহমান, হারুন অর রশিদ, হাবিবুর রহমান মিলন ও মোস্তাফিজুর রহমান কবিরসহ প্রমুখ নেতৃবৃন্দ।

স্মারকলিপি গ্রহণ করে যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, তিনি যথাযথ প্রক্রিয়ায় স্মারকলিপিটি দ্রুততম সময়ের মধ্যে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:56 pm, Sunday, 9 August 2026
68 Time View