Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে বকেয়া বেতনের দাবিতে কর্মীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে বকেয়া বেতন ও ভাতার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন সেখানে কর্মরত ‘মৃগেনী সার্ভিসেস লিমিটেড’-এর কর্মকর্তা ও কর্মচারীরা। রোববার সকালে পার্কের ভিতরে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সংস্থটিতে কর্মরত বিভিন্ন স্তরের কর্মীরা অংশ নিয়ে তাদের দীর্ঘদিনের বকেয়া পাওনা আদায়ের দাবি জানান।

উপস্থিত ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের কষ্টার্জিত বেতন-ভাতা পরিশোধ করছে না কর্তৃপক্ষ। ফলে পরিবার-পরিজন নিয়ে তারা চরম আর্থিক অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপন করছেন। বকেয়া টাকা দ্রুত পরিশোধের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধন কর্মসূচীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোশাররফ হোসেন। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিসিটিভি মনিটরিং কর্মকর্তা আব্দুর রহমান, সিকিউরিটি সুপারভাইজার গোলাম রসুল, ডগার মেশিন অপারেটর কামরুজ্জামান দিপু, প্লাম্বিং কর্মী মো. সোহান হোসেন, ক্লিনার মারুফ হোসেন লিটনসহ বিভিন্ন নিরাপত্তা প্রহরী ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীবৃন্দ।

কর্মসূচী থেকে ভুক্তভোগী কর্মীরা হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে তাদের বকেয়া পাওনা পরিশোধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচী ও আন্দোলনে যেতে বাধ্য হবেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:11 pm, Sunday, 9 August 2026
113 Time View