Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোর বোর্ডে কমলো পাসের হার ও জিপিএ-৫

যশোর প্রতিনিধি
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুই সূচকই কমেছে। এ বছর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৬.২৭ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর থেকেই সব শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, গতবছর যশোর বোর্ডে পাসের হার ছিল ৭৩.৬৯ শতাংশ। সেই তুলনায় এবার পাসের হার লক্ষণীয়ভাবে কমেছে।

শুধু যশোর বোর্ডই নয়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর সার্বিক ফলাফলেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ, যা ২০২৫ সালে ছিল ৬৮.০৪ শতাংশ। অর্থাৎ পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ।

২০২৬ সালে সাধারণ শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯ জন। গতবছর (২০২৫) এ সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। সে হিসাবে এবার জিপিএ-৫ কমেছে ১৯ হাজার ৯টি।

চলতি বছরের ২১ এপ্রিল শুরু হওয়া এ পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেন। যা গতবছরের (১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন) চেয়ে কম। তবে এর বিপরীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩০৩টি বেড়েছে।

ফলাফলের সার্বিক পতন সত্ত্বেও পাসের হার ও মেধার বিচারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী পাস করেছেন। পাশাপাশি জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে ছাত্রদের তুলনায় ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ অর্জন করেছেন।

প্রকাশিত ফলে সংক্ষুব্ধ বা অসন্তুষ্ট পরীক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) জন্য আবেদন করতে পারবেন। আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) থেকে অনলাইনে এই আবেদন গ্রহণ শুরু হবে এবং চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:31 am, Monday, 10 August 2026
35 Time View