Jashore , Thursday, 13 August 2026
সর্বশেষ:
যশোরে দুই দিনব্যাপী ‘জুলাই উৎসব’ শুরু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের ও পরশের ফোনালাপ দাখিল গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিবাদবিরোধী সব দলের ঐক্য প্রয়োজন: পানিসম্পদমন্ত্রী আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী যশোরে ফিলিং স্টেশনের আড়ালে নকল মবিল কারখানা, বিপুল সরঞ্জাম জব্দ শার্শায় ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল জাতীয় সিরাপসহ আটক ১ যশোরে দুই হোটেলে অভিযান: নারী ও মদসহ আটক ১০ যশোরে ২৫.৬২ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ইসলামের স্বার্থে ক্ষমতা ত্যাগ করতে পারি, ক্ষমতার জন্য ইসলাম নয়: চরমোনাইয়ের নায়েবে আমির শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা তথ্য উপদেষ্টার

যশোর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক
যশোর মেডিকেল কলেজের (যমেক) নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর। তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির পেডিয়াট্রিক (শিশুরোগ) বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদায়নের সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ (পদ আইডি: ৭১৯৩৭) পদে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, তাকে আগামী ১৬ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। বর্তমান কর্মস্থল থেকে প্রয়োজনীয় ছাড়পত্র গ্রহণ করে এইচআরএম ডাটাবেজে মুভআউট ও নতুন পদায়িত কর্মস্থলে মুভইন প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি যোগদানের পর তার পিডিএস হালনাগাদ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে যোগদানের পর যোগদানপত্রটি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার নির্ধারিত ই-মেইলে প্রেরণ করতে হবে।

About Author Information

Shadhin Abdullah

জনপ্রিয়

যশোরে দুই দিনব্যাপী ‘জুলাই উৎসব’ শুরু

যশোর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর

Update Time : 08:58 pm, Monday, 10 August 2026