Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে ২৫.৬২ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রায় ২৫ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১১৬.৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ হাসান কবীর নয়ন (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১২ আগস্ট) ভোর ৩টা ৪৫ মিনিটে যশোর-চৌগাছা মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হাসান কবীর নয়ন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন হিসেবে হাসান কবীরকে আটক করে তল্লাশি চালানো হলে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বারটি ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

অভিযানে স্বর্ণের বার ছাড়াও ১ হাজার টাকা মূল্যের একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৭০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য সামগ্রীর সর্বমোট আনুমানিক মূল্য ২৫ লাখ ৬৩ হাজার ৩১১ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে স্বর্ণসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:59 pm, Wednesday, 12 August 2026
53 Time View