Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে দুই হোটেলে অভিযান: নারী ও মদসহ আটক ১০

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে হোটেল স্বপ্নপুরী ও হোটেল পলাশসহ আশপাশের এলাকা থেকে নারীসহ ১০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উল্লিখিত দুই হোটেলে অসামাজিক কর্মকাণ্ড ও মাদক বিক্রি চলছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই হোটেল থেকে দুই নারীকে আটক করা হয়। একই সময় বাবুবাজার গলি এলাকায় অবৈধ দেশীয় মদ বিক্রি ও সন্দেহজনক ঘোরাঘুরির অভিযোগে আরও কয়েকজনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, শেখহাটি গ্রামের বিথি, রূপদিয়ার শাহিলা আক্তার, চৌগাছার মনিরুজ্জামান, বিরামপুর কালীতলার রাসেল, আমদাবাদ গ্রামের ইকবাল হোসেন, ঘুরুলিয়ার সাইদ হোসেন, রেলগেট পশ্চিমপাড়ার আব্দুস সাত্তার, মণিরামপুরের বিজয়রামপুর গ্রামের জাকির হোসেন, ঘোপ জেলরোডের আবু তাহের এবং ছোট বালিয়াডাঙার শরিফুল ইসলাম।

অভিযানের নেতৃত্ব দেন যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল। এ সময় ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হকসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, অনৈতিক কর্মকাণ্ড ও অবৈধ মদ বিক্রির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। আটক ১০ জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:03 pm, Wednesday, 12 August 2026
61 Time View