Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

লিংকো সুপার ফাস্ট নেটওয়ার্কের নতুন অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরতলীর বিরামপুরে আধুনিক ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান লিংকো সুপার ফাস্ট নেটওয়ার্কের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোমান্স ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত প্রতিষ্ঠানটির এ নতুন কার্যালয় থেকে স্থানীয় গ্রাহকদের দ্রুতগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

রোববার দুপুর সাড়ে ২টায় ফিতা কেটে এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অফিসটির উদ্বোধন করেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, দপ্তর সম্পাদক মালিকুজ্জামান কাকা, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মিলন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবন, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। তাই গ্রাহকদের চাহিদা অনুযায়ী মানসম্মত, দ্রুতগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করা জরুরি। তারা লিংকো সুপার ফাস্ট নেটওয়ার্কের নতুন কার্যালয়ের মাধ্যমে বিরামপুরসহ আশপাশের এলাকার মানুষ আরও উন্নত সেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও স্যাটেলাইট টেলিভিশন গ্রিন টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি হাসিবুর রহমান শামীমের পিতা, সাবেক থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী লিয়াকত আলী।

দোয়া ও মোনাজাত শেষে অতিথি ও আমন্ত্রিতদের মধ্যাহ্নভোজে আপ্যায়নের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:14 pm, Sunday, 16 August 2026
227 Time View