Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে এডহক কমিটির সভাপতি অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য ঘোষিত এডহক কমিটির সভাপতি তানজির ইসলাম খান কণির নিয়োগ বাতিল ও তাকে অপসারণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। বিতর্কিত এই নিয়োগ বাতিলের দাবিতে মঙ্গলবার (১৮ আগস্ট) যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সুশীল সমাজ, অভিভাবক ও সর্বস্তরের জনগণ।

সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণসংলগ্ন মহাসড়কে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে এমন ব্যক্তিত্বকে দায়িত্ব দেওয়া উচিত যার শিক্ষাবান্ধব মনোভাব, সামাজিক গ্রহণযোগ্যতা ও জনআস্থা রয়েছে। কিন্তু তানজির ইসলাম খান কণিকে সভাপতি করায় পুরো এলাকায় চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে বিগত সরকারের আমলে নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থী সাবেক এক এসপির পক্ষে সক্রিয় রাজনৈতিক প্রচারণা ও চাটুকারিতার অভিযোগ তোলেন বক্তারা। এছাড়া তিনি নিজে বাদী হয়ে উপজেলা বিএনপির শীর্ষ নেতাসহ একাধিক নিরীহ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছিলেন বলেও দাবি করা হয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দলকানা ও বিতর্কিত ব্যক্তিকে শীর্ষে রাখলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ভাবমূর্তি ধ্বংস হবে। অনতিবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তানজির ইসলাম খান কণির নিয়োগ বাতিল এবং একজন সৎ, যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তিত্বকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য যশোর শিক্ষা বোর্ডের প্রতি জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, শার্শা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক আতিয়ার রহমান, প্রভাষক সালাউদ্দীন, সাংবাদিক মীর ফারুক হাসান, মোখলেস হোসেন, ব্যবসায়ী লতিফুল, তানভীর, মনোয়ার হোসেন সাকিব ও আল আমিনসহ অনেকে।

উল্লেখ্য, গত ১২ আগস্ট যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুহা: এনামুল কবীর স্বাক্ষরিত এক চিঠিতে তানজির ইসলাম খান কণিকে উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়। এরপর থেকেই স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, যা এই মানববন্ধনের মাধ্যমে রাজপথে গড়ায়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:49 pm, Tuesday, 18 August 2026
57 Time View