Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে নাট্যকলা সংসদের নতুন তিন নাটক ও যাত্রাপালার মহরত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
‘নাটক হোক সমাজ গঠনের হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদের নতুন তিনটি নাটক ও একটি যাত্রাপালার শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদ কার্যালয়ে এ উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ও নাট্যকলা সংসদের সভাপতি এ জেড এম সালেক স্বপনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনসারুল হক খোকন, যশোর ইনস্টিটিউট এর সহ সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, নাট্যকলা সংসদের সম্পাদক আলমগীর হোসেন বাবু, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন এবং জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোস্তাক আহমেদ পলাশ।

অনুষ্ঠান থেকে আগামী মৌসুমের জন্য ঘোষিত নতুন নাটক ও যাত্রাপালার রূপরেখা তুলে ধরা হয়। মনোজ মিত্রের রচনায় ও আলমগীর হোসেন বাবুর নির্দেশনায় আগামী ২৮ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭ টাই যশোর জেলা শিল্পকলা একাডেমীতে নাটকটি মঞ্চস্থ হবে নাটক নরক গুলজার । এর প্রযোজনা নিয়ন্ত্রক মোঃ সাহাবুদ্দিন আহমেদ সাবু এবং মহড়া নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন স্বপন দাস। যাত্রাপালা বিদ্রোহী নজরুল মৃণাল কান্তি দে-র রচনায় এটি যৌথভাবে পরিচালনা করবেন বদরুল আলম দুলাল ও আলমগীর হোসেন বাবু। যাত্রাপালাটি আগামী অক্টোবর মাসে মঞ্চায়নের কথা রয়েছে। নাটক ম্যাকবেথ শেক্সপিয়ারের অমর সৃষ্টি অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাস-উদ-জামান। এটি আগামী বছরের ফেব্রুয়ারিতে মঞ্চায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:17 pm, Tuesday, 18 August 2026
58 Time View