Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে গোপন কর্মসূচির অভিযোগে মহিলা লীগ নেত্রী সাথি আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা মহিলা লীগের অন্যতম নেত্রী বিলকিস সুলতানা সাথিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) যশোর শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাতে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর সাথীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। কোতোয়ালি মডেল থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর) কাজী বাবুল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আওয়ামী লীগের বিভিন্ন নিষিদ্ধ ও অস্থিতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে দায়েরকৃত নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে স্থানীয় একটি বিশ্বস্ত সূত্র জানায়, গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিলা লীগের উদ্যোগে গোপনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে উক্ত কর্মসূচির কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়। ওই সামাজিক যোগাযোগমাধ্যমের ফুটেজে বিলকিস সুলতানা সাথিকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়। সেই সূত্র ধরেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:24 pm, Wednesday, 19 August 2026
49 Time View