Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

হ্যাকিংয়ের ৭ লাখ টাকা আত্মসাত: যশোরে চীনা নাগরিকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
ঢাকার টঙ্গী এলাকার ইসলামী ব্যাংকের এক গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক চীনা নাগরিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) বিকেলে যশোর শহরের আরএন রোড এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, চীনা নাগরিক চাওশিং এবং যশোর শহরের শংকরপুর এলাকার আফজাল হোসেনের ছেলে ইব্রাহিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ব্যবসায়ী ও ‘মিঠু হার্ডওয়্যার স্টোরে’র মালিক মিঠু মজুমদারের সঙ্গে যশোর আইটি পার্কে কর্মরত পরিচয় দিয়ে ইব্রাহিমসহ একটি চক্র দীর্ঘদিন ধরে কেনাকাটা করে আসছিল। গত সোমবার (১৭ আগস্ট) উক্ত চীনা নাগরিক ও ইব্রাহিমসহ চক্রের কয়েকজন মিঠু মজুমদারের দোকানে গিয়ে ৪৬ হাজার টাকার মালামাল কেনেন। এরপর ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে ওই ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্টে এককালীন ৭ লাখ টাকা ট্রান্সফার করেন।

টাকা জমা হওয়ার পর প্রতারক চক্রটি জানায়, কেনাকাটার ৪৬ হাজার টাকা রেখে বাকি টাকা নগদ তুলে দেওয়ার জন্য তাঁদের নামে একটি চেক দিতে হবে। নিজের অ্যাকাউন্টে ৭ লাখ টাকা জমা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে ব্যবসায়ী মিঠু মজুমদার তাঁদের একটি চেক প্রদান করেন এবং চক্রটি ব্যাংক থেকে তাৎক্ষণিক সেই টাকা তুলে সটকে পড়ে।

পরবর্তীতে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ ব্যবসায়ী মিঠু মজুমদারকে ডেকে জানান যে, টঙ্গী শাখার এক গ্রাহকের ব্যাংক হিসাব হ্যাক করে প্রতারণামূলকভাবে তাঁর অ্যাকাউন্টে ওই ৭ লাখ টাকা স্থানান্তর করা হয়েছিল। ডিজিটাল কারসাজির বিষয়টি বুঝতে পেরে ব্যবসায়ী মিঠু মজুমদার যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বুধবার বিকেলে আরএন রোড এলাকার আরেকটি দোকানে ওই চীনা নাগরিক ও ইব্রাহিমকে দেখতে পেয়ে ব্যবসায়ী মিঠু স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের নিজেদের হেফাজতে নেয়।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুজনকে পুলিশ হেফাজতে রেখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ওই চীনা নাগরিকের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। হ্যাকিং ও প্রতারণার সঙ্গে জড়িত পুরো চক্রটিকে চিহ্নিত করতে পুলিশের একটি বিশেষ টিম কাজ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:26 pm, Thursday, 20 August 2026
61 Time View