Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

লাইসেন্স না থাকায় যশোরে ‘কাচ্চি ভাই’কে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

তিনবার নোটিশ দেওয়ার পরও ফায়ার লাইসেন্স না নেওয়ায় যশোর শহরের সুপরিচিত খাবারের প্রতিষ্ঠান ‘কাচ্চি ভাই’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ জরিমানা আদায় করে।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর-১ লুৎফর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিষ্ঠানটি চালু হওয়ার পর ফায়ার লাইসেন্স সংগ্রহের জন্য তাদের পর পর তিনবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নিতে ব্যর্থ হওয়ায় বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাসের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ফায়ার লাইসেন্স না থাকার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যশোরের অন্যান্য প্রতিষ্ঠানেও ফায়ার লাইসেন্স গ্রহণের জন্য নোটিশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আগামীতে এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:35 pm, Thursday, 20 August 2026
62 Time View