Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির গল্পের আসর ও খিচুড়ি পার্টি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে এক বিশেষ গল্পের আসর ও খিচুড়ি পার্টি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের ‘ক্যান্ডেল লাইট ক্যাফে’তে এই প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি জি এম আবু ফয়সালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পুরো আয়োজনটি পরিচালনা করেন সংগঠনের কার্যকরী সদস্য মো. কামরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মো. জিল্লুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী ও শিল্পী অ্যাডভোকেট মো. রোকনুজ্জামান এবং অ্যাডভোকেট আবু মুসা। বক্তারা এ ধরনের পারিবারিক ও সামাজিক মেলবন্ধনের গুরুত্ব তুলে ধরেন এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এ সময় সংগঠনের সদস্য মো. আইয়ুব হোসেন, রতন কুমার, পলাশ কুমার, আশরাফ হোসেন ও আবু রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সদস্যদের স্মৃতিচারণমূলক গল্পের আসর এবং সুস্বাদু খিচুড়ি ভোজের মাধ্যমে আনন্দময় অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:37 pm, Saturday, 22 August 2026
59 Time View