Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

অনশন ও দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গ্রামীণ ডাক কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক
বেতন বৃদ্ধি, নির্দিষ্ট পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে ধর্মঘট পালন করায় খুলনা বিভাগের ৪ জেলার ২,২১২ জন গ্রামীণ ডাক কর্মচারীর ১৩ দিনের বেতন কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। কর্তন করা বেতন ফেরত ও দাবি আদায় না হলে অনশনসহ দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

আজ শনিবার গ্রামীণ ডাক-কর্মচারী ইউনিয়ন, যশোর জেলা শাখা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক আকাশ খান।

লিখিত বক্তব্যে জানানো হয়, বর্তমান বাজারমূল্যের সঙ্গে সংগতি রেখে বেতন তিনগুণ বৃদ্ধি, নির্দিষ্ট পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে যশোর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলার গ্রামীণ ডাক কর্মচারীরা টানা ১৩ দিন ধর্মঘট পালন করেন। পরবর্তীতে কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে তারা কাজে ফেরেন। ধর্মঘট প্রত্যাহারের সময় আশ্বাস দেওয়া হয়েছিল যে কারো বেতন কাটা হবে না। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে খুলনা বিভাগীয় পোস্ট মাস্টার জেনারেল ও ডেপুটি পোস্ট মাস্টার জেনারেলের নির্দেশে চলতি মাসের বেতন থেকে ১৩ দিনের টাকা কেটে নেওয়া হয়েছে।

বর্তমান বেতন কাঠামো পোস্ট মাস্টার ৪,৪৬০ টাকা, পিয়ন ৪,৩৫৪ টাকা, রানার ৪,১৭৭ টাকা, অফিস আয়া ৪,০৬০ টাকা।

উত্থাপিত প্রধান দাবিসমূহের মধ্যে রয়েছে, কেটে নেওয়া ১৩ দিনের বেতন অনতিবিলম্বে ফেরত দেওয়া। সর্বনিম্ন মাসিক বেতন ২০,০০০ টাকা নির্ধারণ ও নির্দিষ্ট পে-স্কেল চালু করা। উৎসব ভাতা প্রদান ও কর্মচারীদের পদোন্নতির সুযোগ সৃষ্টি করা। অভিজ্ঞতার ভিত্তিতে ডাক বিভাগে নিয়োগ এবং দাপ্তরিক কাজে বাইসাইকেল ও পোশাক সরবরাহ করা।

সংবাদ সম্মেলনে নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিত্যপণ্যের উর্ধ্বগতির বাজারে এই সামান্য আয়ে সংসার চালানো অসম্ভব। তা সত্ত্বেও ধর্মঘট শেষে ভূমির পরচা, ড্রাইভিং লাইসেন্স ও চিঠিপত্রসহ সব সেবা নিরবচ্ছিন্নভাবে গ্রাহকদের পৌঁছে দেওয়া হয়েছে। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে সমাধান না হলে অনশনসহ সারা দেশে কঠোর ধর্মঘটের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে চার জেলার গ্রামীণ ডাক-কর্মচারী ইউনিয়নের বিভিন্ন স্তরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:46 pm, Saturday, 22 August 2026
43 Time View