Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে ৪৫ পুলিশ কর্মকর্তা ও সদস্য পুরস্কৃত, ৪ জনকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)।

সভায় বিগত মাসের কল্যাণ সভার সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যালোচনা করা হয় এবং চলতি মাসে পুলিশ সদস্যদের উপস্থাপিত বিভিন্ন আবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাঁদের সার্বিক সুবিধা-অসুবিধা পুলিশ সুপারের নিকট তুলে ধরেন। পুলিশ সুপার বেশ কিছু বিষয়ের তাৎক্ষণিক সমাধান দেন।

উত্তম কাজের স্বীকৃতি হিসেবে সভায় বিভিন্ন পদমর্যাদার ৪৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার। এ ছাড়া জেলা পুলিশে কর্মরত চারজন সদস্যের অবসরজনিত (পিআরএল) বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাজিবুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেন, বিভিন্ন সার্কেল কর্মকর্তা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, পুলিশ হাসপাতালের চিকিৎসক, পুলিশ লাইন্সের আরআই, ডিআইও-১, সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, টিআই (প্রশাসন) সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:28 pm, Monday, 24 August 2026
53 Time View