Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরের চৌগাছায় পৃথক ঘটনায় দুই সৌদি প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় পৃথক দুই ঘটনায় ইমা খাতুন (২১) নামের এক প্রবাসীর স্ত্রী এবং রবিউল ইসলাম (৩৫) নামের এক সৌদি প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর এবং পাতিবিলা ইউনিয়নের রোস্তমপুর মাঠপাড়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের ছোট কাকুড়িয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে ইমা খাতুন (২১)। স্বামী সিজার হোসেন সৌদি আরবে থাকার কারণে তিনি দুই বছরের একমাত্র শিশু কন্যা অজিহাকে নিয়ে জাহাঙ্গীরপুর গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। রোববার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে শিশু কন্যা অজিহার দীর্ঘসময় কান্নাকাটির শব্দ পেয়ে সিজারের বড় ভাই ও শ্বশুর জামায়াত আলী ঘরের দরজায় যান। ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে তারা দরজা ভেঙে প্রবেশ করে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইমার দেহ ঝুলতে দেখেন। পরে স্থানীয় গ্রাম্য চিকিৎসক ওবায়দুল তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীদের দাবি, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ইমার দীর্ঘদিন ধরে বনিবনা হচ্ছিল না। এর জের ধরেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রবাসী স্বামী সিজার হোসেনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে, সোমবার সকালে পাতিবিলা ইউনিয়নের রোস্তমপুর মাঠপাড়া গ্রামে তালাকপ্রাপ্ত স্ত্রী পারভিনা খাতুনের ঘরের ছাদের পানির লাইনের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় রবিউল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির লাশ পাওয়া যায়। রবিউল উপজেলার ভবানীপুর গ্রামের হায়দার আলীর ছেলে।

জানা গেছে, সৌদিতে থাকাকালীন দেনাগ্রস্ত হয়ে রবিউল মানসিক সমস্যায় ভুগছিলেন এবং দেশে ফিরে আসেন। পারিবারিক কলহের জেরে তিনি স্ত্রীকে মৌখিকভাবে তালাক দিয়েছিলেন। পরবর্তীতে ভুল বুঝতে পেরে রোববার গভীর রাতে স্ত্রীর বাবার বাড়িতে গিয়ে পারভিনাকে ডাকাডাকি করেন। স্ত্রী সাড়া না দেওয়ায় অভিমান থেকে রাত ১২ থেকে সকাল ৬ টার মধ্যে যেকোনো সময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ (পিপিএম) জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:54 pm, Tuesday, 25 August 2026
64 Time View