Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ জুলুস ও মোনাজাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র ঈদে মিলাদুন্নবী ও শুভ জন্মজয়ন্তী উপলক্ষে যশোরে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে ‘আশেকে রাসূল, আশেকে ওলিয়ুল্লাহ’ ব্যানারে আয়োজিত এই জুলুসে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আনন্দ মিছিলটি যশোর শহরের ঐতিহ্যবাহী গরিবশাহ মাজার প্রাঙ্গণ থেকে শুরু হয়। এরপর এটি শহরের প্রধান প্রধান সড়ক—চৌরাস্তা মোড়, আট দিন হাসপাতাল, কোর্ট মোড় ও প্যারিস রোড প্রদক্ষিণ করে পুনরায় গরিবশাহ মাজারে এসে শেষ হয়।

মিছিল চলাকালে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা হয়। ভক্তদের তকবির, ধর্মীয় স্লোগান ও দরুদ শরীফ পাঠে মুখরিত হয়ে ওঠে শহরের পথঘাট।

আয়োজকরা উল্লেখ করেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ মানবতা, শান্তি, সাম্য, ন্যায়বিচার, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের শ্রেষ্ঠ শিক্ষা দেয়। ঈদে মিলাদুন্নবীর এই পবিত্র দিনে মহানবীর আদর্শ বুকে ধারণ করে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

এই বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন মান্নু মাইজভাণ্ডারী, মাসুম মাইজভাণ্ডারী, তওয়াক্কেল মাইজভাণ্ডারীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আশেকে রাসুলগণ।

জুলুস ও মিছিল শেষে গরিবশাহ মাজার প্রাঙ্গণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পরবর্তীতে তাবারক বিতরণের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিনের এ কর্মসূচির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:43 pm, Wednesday, 26 August 2026
42 Time View