Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

মায়ের ওপর ক্ষোভ থেকে বটির কোপ, শিক্ষকের হাতে মা খুন!

নিজস্ব প্রতিবেদক
যশোরের কোতোয়ালি মডেল থানাধীন দেয়াড়া ইউনিয়নের বাজে দুর্গাপুর গ্রামে পারিবারিক কলহের জেরে আনোয়ারা বেগম (৫৮) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের শিক্ষক ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মো. মামুনুর রশিদ ওরফে মামুন (৪৫) স্থানীয় লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত মামুনের পূর্বে দুটি বিয়ে হলেও দাম্পত্য কলহের কারণে দুটি সংসারই ভেঙে যায়। মামুন তার এই সংসার ভাঙার পেছনে মা আনোয়ারা বেগমকে দায়ী করতেন এবং মায়ের ওপর তীব্র ক্ষোভ পোষণ করতেন। এ নিয়ে পূর্বেও একাধিকবার মায়ের সাথে তার বিরোধ ও মারপিটের ঘটনা ঘটেছিল।

স্বজনরা জানান, পারিবারিক অশান্তির কারণে মামুন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। প্রায় তিন বছর আগে তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করে দুই-তিন মাস চিকিৎসা দেওয়া হয়। মামুন গত প্রায় পাঁচ বছর ধরে বাড়িতে থাকতেন না। দীর্ঘ দিন পর বৃহস্পতিবার বিকেলে তিনি হঠাৎ বাড়িতে ফেরেন।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বিকেলে বাড়িতে ফিরে মায়ের সাথে কথা বলার একপর্যায়ে পুরনো পারিবারিক বিষয় নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তর্কের একপর্যায়ে মামুন প্রচণ্ড উত্তেজিত হয়ে ঘর থেকে ধারালো বটি এনে মায়ের ওপর হামলা চালান এবং এলাপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করেন।

ঘটনার পরপরই কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি লাশ উদ্ধার করে। এ বিষয়ে স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, হত্যাকাণ্ডের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত মামুনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এই নৃশংস ঘটনায় থানায় মামলা সহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:54 pm, Thursday, 27 August 2026
71 Time View