Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
যশোরে সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পুনর্বাসনে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসহযোগী সংগঠন, যশোর নগরীর ৬ নম্বর ওয়ার্ড ইউনিটের যৌথ উদ্যোগে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

৬ নম্বর ওয়ার্ড নগর বিএনপির সভাপতি শাহাজান বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব দেলোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

অনুষ্ঠানে অতিবৃষ্টির ফলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া বেশ কয়েকটি পরিবারের হাতে ঢেউটিনসহ বিভিন্ন গৃহ নির্মাণ সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, যেকোনো দুর্যোগ ও বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিএনপির রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ। অতিবৃষ্টিতে যেসব পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে, এই সামান্য সহায়তায় তারা সাময়িকভাবে ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা প্রকাশ করেন তারা। ভবিষ্যতে ক্ষতিগ্রস্তদের জন্য এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:59 pm, Thursday, 27 August 2026
61 Time View