Jashore , Saturday, 29 August 2026
সর্বশেষ:
যশোরে কোডিনযুক্ত উইনসেরেক্স ও এসকাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরাশক্তির সঙ্গে সখ্য রক্ষায় ‘জাতীয় মর্যাদা ও স্বার্থের নীতি’ অনুসরণের দাবি সাইফুল হকের যশোরে সেক্রেড হার্ট স্কুলে গোল্ডকাপ ফুটবল দলের উদ্বোধন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি ৪৭০ ছাড়াল, নিখোঁজ সহস্রাধিক যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ: শিক্ষক ছেলে গ্রেপ্তার, পিবিআইয়ের হাতে ১৭ ঘণ্টায় আটক ফুলবাড়ী দিবসে যশোরে শহীদ মিনারে বিপ্লবী কমিউনিস্ট লীগের শ্রদ্ধা ও সমাবেশ যশোরে বিষাক্ত পদার্থ পানে কলেজছাত্রীর মৃত্যু যশোরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ মায়ের ওপর ক্ষোভ থেকে বটির কোপ, শিক্ষকের হাতে মা খুন!

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে পাঁচভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) সদস্যরা এই অস্ত্র ও অস্ত্রাংশ উদ্ধার করেন।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক, অস্ত্র ও সব ধরনের অবৈধ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও ম্যাগাজিনের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা।

সীমান্তে চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা। উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন আইনি প্রক্রিয়ার মাধ্যমে শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 8 Hours Ago
9 Time View