Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে হোটেল শ্রমিকদের স্মারকলিপি

নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক
হোটেল-রেস্তোরাঁ খাতে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা পরিকল্পিত জিডি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে যশোরে স্মারকলিপি দিয়েছে জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশে হোটেল-রেস্তোরাঁ খাতে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

এর আগে ইউনিয়নের জেলা কার্যালয় পাইপপট্টি মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু ও সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

সমাবেশে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু, সহ-সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন এবং সংগ্রাম পরিষদের নেতা মো. রাজুসহ শ্রমিক নেতারা বক্তব্য দেন।

স্মারকলিপিতে বলা হয়, হোটেল ও রেস্তোরাঁ খাতের শ্রমিকরা নামমাত্র মজুরিতে দীর্ঘ সময় কাজ করলেও নিয়োগপত্র, পরিচয়পত্র ও অন্যান্য আইনগত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রম আইনে স্বীকৃত কর্মঘণ্টা ও অতিরিক্ত কাজের জন্য নির্ধারিত মজুরি অনেক প্রতিষ্ঠানে কার্যকর হচ্ছে না বলেও অভিযোগ করা হয়।

শ্রমিক নেতাদের দাবি, ২০২৫ সালের ৫ মে হোটেল ও রেস্তোরাঁ খাতে সরকার ঘোষিত নিম্নতম মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অধিকাংশ প্রতিষ্ঠানে তা বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে বিভিন্ন সময় শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে স্মারকলিপি, আন্দোলন ও কর্মসূচি পালন করা হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে বিভিন্ন পর্যায়ে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে চুক্তি হলেও পরবর্তীতে সেগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

শ্রমিক নেতারা অভিযোগ করেন, নিজেদের আইনগত অধিকার আদায়ে শ্রমিকরা সংগঠিত ও সোচ্চার হওয়ায় তাদের কণ্ঠরোধ এবং আন্দোলন দমনের উদ্দেশ্যে কিছু মালিকপক্ষ পরিকল্পিত জিডি ও হয়রানিমূলক মামলা দায়ের করছে।

এ সময় ঢাকার একটি রেস্তোরাঁয় কর্মরত চার শ্রমিককে একটি মামলায় জড়ানোর বিষয়টিও স্মারকলিপিতে তুলে ধরা হয়। শ্রমিক নেতাদের দাবি, প্রকৃত অপরাধীদের সঙ্গে নিরীহ শ্রমিকদেরও মামলায় আসামি করা হয়েছে।

স্মারকলিপিতে হোটেল-রেস্তোরাঁ খাতে সরকার ঘোষিত নিম্নতম মজুরি দ্রুত বাস্তবায়ন, নিয়োগপত্র-পরিচয়পত্র ও সার্ভিসবুক প্রদান, শ্রম আইনের বিধান অনুযায়ী কর্মঘণ্টা ও অতিরিক্ত কাজের মজুরি নিশ্চিত করা এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:33 pm, Monday, 31 August 2026
65 Time View