বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: যশোরে ৫ দিনের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে যশোর জেলা বিএনপি। আগামী ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলাজুড়ে এসব কর্মসূচি পালন করা হবে।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি সম্পর্কে জানানো হয়।
১ লা সেপ্টেম্বর সকাল ৭টায় জেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ১০টায় কারবালা কবরস্থানে বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামসহ দলের প্রয়াত নেতাদের কবর জিয়ারত। বিকেল ৪টায় যশোর টাউন হল ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মনিহার চত্বরে গিয়ে শেষ হবে।
২ রা থেকে ৪ ঠা সেপ্টেম্বর যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি এবং
৫ সেপ্টেম্বর যশোর টাউন হল ময়দানে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী আলোচনা সভা।























