Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের শুভ সূচনা

নিজস্ব প্রতিবেদক
যশোরে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের পাঁচ দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়। এরপর জেলা বিএনপির শীর্ষ নেতাদের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী শহরের কারবালা কবরস্থানে গমন করেন। সেখানে তারা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এবং সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীসহ প্রয়াত নেতৃবৃন্দের কবরে পুষ্পস্তবক অর্পণ, রুহের মাগফিরাত কামনা ও বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে কবর জিয়ারত করেন।

কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমদ সিদ্দিকী বাচ্চু ও শহিদুল বারী রবু।

এছাড়াও উপস্থিত ছিলেন দলের সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম ও বর্তমান সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন। অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে শহরের ঐতিহাসিক মুন্সী মেহেরুল্লাহ ময়দান (টাউন হল ময়দান) থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হওয়ার কথা রয়েছে।তবে সেটি বৃষ্টির কারণে স্থগিত হতে পারে বলে দলীয় সুত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:49 pm, Tuesday, 1 September 2026
85 Time View