Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে সেপ্টেম্বরজুড়ে মহিলা পরিষদের নানা কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
‘বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি’ এই স্লোগানকে সামনে রেখে যশোর জেলায় সেপ্টেম্বর মাসব্যাপী সাংগঠনিক মাস পালনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠন উপ-পরিষদের আয়োজনে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে যশোর জেলা শাখা কার্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জেলা কমিটির সভাপতি আফরোজা শিরীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের সদস্যপদ নবায়নের মাধ্যমে মাসব্যাপী সাংগঠনিক কার্যক্রমের সূচনা ঘটে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, জেলা কমিটির সহ-সভাপতি আফরোজা বেগম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতানা রহমান জলি, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুরশীদা জাহান খাঁন, লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার কনা, জেলা কমিটির সদস্য সামিরা বেগম, সোনিয়া আক্তার জলি ও শাহানারা বেগম প্রমুখ।

সংগঠন সূত্রে জানা গেছে, ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সাংগঠনিক মাস চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়জুড়ে যশোরে বিভিন্ন দিনব্যাপী তৃণমূল পর্যায়ে কর্মী সভা, মতবিনিময় এবং সৃজনশীল প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালন করা হবে। ৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় জেলা শাখা কার্যালয়ে আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা। ৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪ টায় সেন্ট্রাল রোড ও পিলুখান সড়ক এলাকায় তৃণমূল কর্মী সভা। ৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪ টায় ঘোপ ও নওয়াপাড়া রোড এলাকায় কর্মী সভা। ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় জেলা শাখা কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময়। ১৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় বাহাদুরপুর ঋষিপাড়া এলাকায় কর্মী সভা। ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪ টায় কাজীপাড়া মানিকতলা এলাকায় কর্মী সভা। ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় ঘোপ, সেন্ট্রাল রোড ধানসিড়ি আবাসিক এলাকায় কর্মী সভা। ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় মনিরামপুর উপজেলার রাজগঞ্জে মতবিনিময় সভা। ২৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদ কার্যালয়ে উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা। ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় জেলা শাখা কার্যালয়ে ‘নারীর অধিকার মানবাধিকার’ বিষয়ে সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময়। ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪ টায় জেলা শাখা কার্যালয়ে কর্মী সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠিত হবে।

সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতানা পারভীন জানান, পুরো সেপ্টেম্বর মাসজুড়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:30 pm, Tuesday, 1 September 2026
83 Time View