Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন করবে পূজা উদযাপন পরিষদ

নিজস্ব প্রতিবেদক
নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে যশোরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোর জেলা, সদর উপজেলা ও পৌর শাখা। ঐতিহাসিক টাউন হল মাঠে কেন্দ্রীয়ভাবে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, জন্মাষ্টমী উপলক্ষে পূজা, আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন, মঙ্গল শোভাযাত্রা, দেশ ও জাতির মঙ্গল কামনায় আলোক প্রজ্বলন এবং মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। জেলার প্রতিটি উপজেলা শাখাও নিজ নিজ উদ্যোগে নির্ধারিত স্থানে কর্মসূচি পালন করবে।

এরই ধারাবাহিকতায় ২৮ আগস্ট বেজপাড়া পূজা সমিতি মন্দিরে গীতাপাঠ, চিত্রাঙ্কন, আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চারটি বিভাগে প্রায় তিন শতাধিক প্রতিযোগী এতে অংশ নেন।

৪ সেপ্টেম্বর ঐতিহাসিক টাউন হল মাঠে মূল আয়োজন অনুষ্ঠিত হবে। সকাল থেকেই সেখানে ভক্তিমূলক সংগীত পরিবেশন করা হবে। এরপর শতকণ্ঠে গীতাপাঠ, জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং পৌর প্রশাসক রফিকুল হাসান।

আলোক প্রজ্বলন পর্বে নেতৃত্ব দেবেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

পরে টাউন হল মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে যশোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। শোভাযাত্রাটি বেজপাড়া পূজা সমিতি মন্দির ও ঘোষবাড়ীর মাঠে পৌঁছানোর পর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোর জেলা শাখার পক্ষ থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

আয়োজকরা জানান, বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তোলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে যশোরবাসীকে জন্মাষ্টমীর সব কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপঙ্কর দাশ রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সদর উপজেলা সভাপতি রবিন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য, জেলা প্রচার সম্পাদক প্রশান্ত সরকার, কার্যালয় সদস্য বাবু হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদক অর্চনা অধিকারী, পৌর শাখার সাধারণ সম্পাদক উৎপল ঘোষ ও গণসংযোগ সম্পাদক গৌরব ঘোষসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে ২৮ আগস্ট অনুষ্ঠিত গীতাপাঠ, বক্তৃতা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের তারিখ জন্মাষ্টমীর মূল মঞ্চ থেকে ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:11 pm, Wednesday, 2 September 2026
69 Time View