Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

সার-ডিজেলের সংকট ও লোডশেডিং বন্ধে ‘দাবি পক্ষ’ পালনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
রোপা আমন মৌসুমে সার ও ডিজেলের তীব্র সংকট এবং অব্যাহত বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবিতে দেশব্যাপী ১৫ দিনের ‘দাবি পক্ষ’ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় কৃষক-খেতমজুর সমিতি। আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় কৃষক-খেতমজুর সমিতি যশোর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম-উর-রহমান।

সভায় বক্তব্য রাখেন জেলা নেতৃবৃন্দের মধ্যে আব্দুর সবুর, শাহাবুদ্দিন বাটুল, সাধন বিশ্বাস, পলাশ বিশ্বাস ও সুমন করসহ সংগঠনের জেলা নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, রোপা আমন ধান দেশের খাদ্যের অন্যতম প্রধান যোগানদাতা। অথচ চলমান উৎপাদন মৌসুমের শুরুতেই কৃষকরা চরম সার সংকটে পড়েছেন। এর ওপর অনিয়মিত বিদ্যুৎ ও ডিজেলের তীব্র সংকট কৃষকদের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে। সময়মতো সেচ ও সার দিতে না পারলে ধান উৎপাদন ব্যাহত হবে, যার মারাত্মক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, ডিলারদের নানা অনিয়ম ও কৃত্রিম সংকট তৈরির ফলেই বাজারে সারের এ কৃত্রিম হাহাকার। সার ও ডিজেলের সরবরাহ দ্রুত স্বাভাবিক না করলে এবং লোডশেডিং বন্ধে জরুরি পদক্ষেপ না নিলে কৃষকরা অপূরণীয় ক্ষতির মুখে পড়বেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৭ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত যশোর জেলার সকল উপজেলা ও ইউনিয়নে হাটসভা, পথসভা, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচি শেষে আগামী ২১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে সরকার বরাবর স্মারকলিপি প্রদান করবেন কৃষক নেতারা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:33 pm, Wednesday, 2 September 2026
46 Time View