Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে ভৈরব নদীতে মৎস্যজীবী দলের পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের ভৈরব নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত করেছে যশোর জেলা মৎস্যজীবী দল। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভৈরব নদীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভৈরব নদীতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা ছাড়া হয়। কর্মসূচির মাধ্যমে নদী ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে ইসমাইল হোসেন টেনিয়া জানান, বিগত সাত বছর ধরে তাঁরা জেলার বিভিন্ন জলাশয়ে নিয়মিত পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করে আসছেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা গোলাম রেজা দুলু ও হাজী আনিছুর রহমান মুকুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মৎস্যজীবীরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:09 pm, Friday, 4 September 2026
43 Time View