Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

জলবায়ু কর্মশালায় যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন শ্রমিক নেতা মাহবুব মজনু

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় এবং ওশি ফাউন্ডেশন কানাডার আয়োজনে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কর্মশালায় যোগ দিতে ৬ সেপ্টেম্বর ব্যাংকক যাত্রা করছেন শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু।

“জলবায়ু সংকট মোকাবিলায় ন্যায্য রূপান্তর: শ্রমিকের অধিকার, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সুরক্ষার অপরিহার্যতার” শীর্ষক দুই দিনব্যাপী এই কর্মশালাটি আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর ব্যাংককে অনুষ্ঠিত হবে। কর্মশালাটিতে বিভিন্ন দেশের সরকার, মালিকপক্ষ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মজনু বাংলাদেশের শ্রমিক শ্রেণীর প্রতিনিধি হিসেবে অর্থাৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ ), এনসিসিডব্লিউই এবং টিইউসি-এর যৌথ প্রতিনিধি হিসেবে এতে অংশগ্রহণ করবেন।

কর্মশালাকালীন তিনি অন্যান্য দেশের ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অধিকার, সামাজিক সুরক্ষা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতকরণের সার্বিক বিষয়ে মতবিনিময় করবেন।

সম্মেলন শেষে আগামী ১০ সেপ্টেম্বর তিনি দেশে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:06 pm, Saturday, 5 September 2026
37 Time View