Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

চৌগাছায় নানা প্রতিকূলতা পেরিয়ে মডেল মসজিদের নির্মাণকাজ শুরু

নিজস্ব প্রতিবেদক
নানা বাধা ও প্রতিকূলতা কাটিয়ে যশোরের চৌগাছায় অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নির্মাণস্থানের পুরনো স্থাপনা অপসারণের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়।

উপজেলা সদরের সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জমিতে এ মসজিদটি নির্মিত হচ্ছে। শহরের প্রাণকেন্দ্রে মডেল মসজিদ নির্মাণের কাজ শেষ পর্যন্ত শুরু হওয়ায় স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

মঙ্গলবার দুপুরে স্থান পরিচ্ছন্নকরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ইসলাম।

উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মুসাব্বির হুসাইন, চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি মসিয়ার রহমান, সাধারণ সম্পাদক বিএম আইনাল হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা।

সংশ্লিষ্টরা জানান, আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এই মডেল মসজিদটি নির্মিত হলে এলাকার ধর্মীয় চর্চা ও সাংস্কৃতিক বিকাশে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:30 pm, Tuesday, 8 September 2026
44 Time View