Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

প্রেসক্লাব যশোর নির্বাচনে ৬ পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়

মূল লড়াই ৯ পদে

নিজস্ব প্রতিবেদক
প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ৬টি পদে একক প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির তফসিল অনুযায়ী মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ে কোনো প্রার্থী আবেদন না করায় এসব পদে বিনা ভোটে নির্বাচন সম্পন্ন হয়।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি পদে আনোয়ারুল কবির নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দফতর সম্পাদক পদে তহীদ মনি।

এর আগে ক্লাবের ১৫টি পদের বিপরীতে মোট ২১টি মনোনয়নপত্র জমা পড়েছিল। ঘোষিত সময়সূচি অনুযায়ী গত ৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা এবং ৭ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন পরিচালনা কমিটি।

ছয়টি পদের ফল নিশ্চিত হওয়ায় এখন অবশিষ্ট ৯টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদগুলোর মধ্যে সভাপতি পদে লড়ছেন ফকির শওকত ও জাহিদ হাসান টুকুন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুর ইসলাম, ওহাবুজ্জামান ঝন্টু ও জুয়েল মৃধা। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থীরা হলেন সাইফুর রহমান সাইফ ও দেওয়ান মোর্শেদ আলম। পদ সদস্য ৬ জনের বিপরীতে প্রার্থী রয়েছেন ৮ জন। এই পদে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আব্দুল ওয়াহাব মুকুল, শহিদ জয়, তৌহিদ জামান, রফিকুল ইসলাম, মুর্শিদুল আজিম হিরু, গালিব হাসান পিল্টু, এসএম সোহেল এবং সফিক সায়িদ।

তফসিল অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোরের কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ক্লাবের মোট ১২১ জন ভোটার ভোট প্রদান করবেন। ভোটগ্রহণ শেষেই সরাসরি গণনা ও চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:48 pm, Tuesday, 8 September 2026
68 Time View